Skip to content

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শহরের ভুরুলিয়া এলাকায় রেলব্রিজ এলাকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বয়স ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল মান্নান বলেন, ওই ব্যক্তি স্থানীয় ভুরুলিয়া মার্কাজ ব্রিজ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানতগঞ্জগামী আন্তঃ নগর তিস্তা এক্সপ্রেসে কাটা পড়েন।

‘‘এ সময় তার মাথা বিচ্ছিন্ন হয়ে ব্রিজের নিচে পানিতে পড়ে যায় এবং শরীর ব্রিজের উপর আটকে ছিল। তার পরনে ছিল এবং প্রিন্টের লুঙ্গি। ’’

খবর পেয়ে রেলওয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫