Skip to content

ঘোড়াশালে পৌর আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত: শরিফুল সভাপতি শফি সম্পাদক নির্বাচিত

বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদী: উৎসবমুখর পরিবেশে নরসিংদীর পলাশে ছয় বছর পর ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টায় ঘোড়াশাল পৌর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শরীফুল হক ও সাধারণ সম্পাদক এস.এম শফির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নরসিংদী-২ আসনের এমপি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। প্রধান বক্তা ও সম্মেলনের উদ্বোধক নরসিংদী জেলা আওয়ামীলীগের সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিকী রোজী, নরসিংদী জেলা মহিলালীগের সাংগঠনিক সম্পাদক পপি রানী সাহা, পলাশ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আফরোজা দিলীপ, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার, সহ-সভাপতি মোঃ আশাদউল্লাহ মনা, শফিকুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ্ মোঃ বোরহান মেহেদী, পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা, পলাশ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সারোয়ার রুবেল,ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের-উল হাই, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, গজারিয়া ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান ভূইয়া, নরসিংদীর মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হাসান, আমদিয়া ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দীন ভূইয়া রিপন, পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের নেতাকর্মীরা।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ঘোড়াশাল পৌর আ.লীগের সভাপতি পদে আলহাজ্ব শরীফুল হক ও সাধারণ সম্পাদক পদে এস.এম শফি নির্বাচিত হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫