Skip to content

মদের বারে আটকে দেয়া হলো সালমান খানের বোনকে

বিনোদন ডেস্ক ॥
বলিউড অভিনেতা সালমান খানের বোন শ্বেতা রোহিরা। মায়ের পেটের ভাইবোন তারা নন। রাখি বেঁধে ভাইবোনের সম্পর্ক গড়েছেন। এরপর থেকে সালমানের বোন হিসেবেই সর্বত্র পরিচিত শ্বেতা।

সেই তিনি বন্ধুদের সঙ্গে মাস্তি করতে চেয়েছিলেন মদের বারে। কিন্তু বাধ সাধলো সেখানকার নিরাপাত্তারক্ষীরা। পরিচয়পত্র না থাকায় তাকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। এ খবর বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে বলিউডে।

জি নিউজের খবর, সম্প্রতি মুম্বাইয়ের ভারসোভার একটি পানশালায় বন্ধুদের সঙ্গে বেড়াতে যান শ্বেতা রোহিরা। ওই সময় সেখানকার নিরাপত্তারক্ষী তাকে গেটের সামনে আটকে সচিত্র পরিচয়পত্র দেখতে চান।

শ্বেতাকে দেখে নিরাপত্তারক্ষীরা বিশ্বাস করেননি যে তার বয়স ১৮’র ওপর। সেই কারণেই পানশালার গেটের সামনে তাকে আটকে দেওয়া হয়। প্রায় ১০ মিনিট ধরে শ্বেতা রোহিরাকে আটকে রেখে তার ব্যাগ, সচিত্র পরিচয়পত্র সব খতিয়ে দেখা হয় বলে খবর।

প্রসঙ্গত, বলিউড অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয় শ্বেতা রোহিরার। এরপর থেকেই কিছুটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। প্রথম প্রথম বাড়ি থেকে খুব একটা বের হতেন না। সম্প্রতি বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫