Skip to content

কাপাসিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে নাঈম এমএ নামে এক বছরের সাজাপ্রাপ্ত ও দশ লক্ষ টাকা জরিমানায় দন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার আটক করেছে পুলিশ।

গত শুক্রবার রাতে তাকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ। নাঈম উপজেলার ইকুরিয়া গ্রামের মৃত তোরাব আলীর পুত্র।

এছাড়া রায়নন্দা গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র শামীম, বানার হাওলা গ্রামের মৃত হাসান আলীর পুত্র জাকারিয়া প্রধান, ডুমদিয়া গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র নাজমুলকে গ্রেফতার করেছে পুলিশ।

কাপাসিয়া থানার এসআই নুরুল ইসলাম জানায়, নাঈম আদালত থেকে সাজাপ্রাপ্ত আসামি। গ্রেফতারকৃতদের শনিবার গাজীপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫