বাংলাভূমি ডেস্ক ॥
জলবায়ু সমস্যা মোকাবিলায় জনসচেতা সৃষ্টির বিকল্প নেই বলে উল্লেখ করেছেন আলোচকরা। সোমবার (২৫ নভেম্বর) সবুজ আন্দোলন নামক সংগঠনের আয়োজনে রবিন প্লাজায় ‘জলবায়ু সমস্যা মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
বক্তারা বলেন, অক্সফোর্ড ডিকশনারি ‘ক্লাইমেট এমার্জেন্সি’ নামে নতুন একটি শব্দ তাদের শব্দ ভান্ডারে সংযুক্ত করেছে। সারাবিশ্বের জলবায়ু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যে হারে জলবায়ু পরিবর্তন হচ্ছে তা ভয়াবহ রূপ ধারণ করবে আগামী অর্ধশতাব্দীর মধ্যে। বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। এর ফলস্বরূপ পৃথিবীর নিম্নাঞ্চল ডুবে যাবে। যেসব দেশ এতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম।
তারা বলেন, যদিও বাংলাদেশের দায় খুবই কম, উন্নত যুক্তরাষ্ট্র-চীনসহ পৃথিবীর বড় বড় শিল্পোন্নত দেশের কারণে আমাদের মতো দেশকে ভুগতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে এ ঝুঁকি থেকে বাঁচাতে জলবায়ু সংকট সম্পর্কে জনসচেনতা তৈরি করতে হবে। দায়ী রাষ্ট্রসমূহের কাছে থেকে ক্ষতিপূরণ আদায়ে আন্দোলন গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বাপ্পি সরদার, গ্লোবাল আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এম. জাকারিয়া আলম, সবুজ আন্দোলন থানা সমন্বয়কারী মোহাম্মদ আলী, গ্রীণ বাংলা ই-কমার্স লিমিটেডের মার্কেটিং ম্যানেজার আমানউল্লাহ আমান প্রমুখ।
