Skip to content

জেলে গিয়ে চিদাম্বরমের সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল-প্রিয়াংকা

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতের সুপ্রিমকোর্টে কংগ্রেস নেতা পি চিদাম্বরমের জামিন শুনানি আজ বুধবার।

তার আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াংকা গান্ধী দলের প্রবীণ নেতা এবং সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে দিল্লির তিহার জেলে গিয়ে সাক্ষাৎ করেছেন।

সেখানে প্রবীণ ওই কংগ্রেস নেতার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করেন তারা। খবর পিটিআই ও এনডিটিভির।

পি চিদাম্বরমের ছেলে কার্তি জানিয়েছেন, তাদের মধ্যে প্রায় ৫০ মিনিট ধরে আলোচনা চলে। এর থেকে স্পষ্ট বার্তা এটিই পাওয়া যাচ্ছে যে কংগ্রেস দল তার সঙ্গেই রয়েছে।

২১ আগস্ট পি চিদাম্বরমকে গ্রেফতার করে সিবিআই। ২০০৭-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন আইএনএক্স মিডিয়াকে ৩০৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পাওয়ার জন্য অনুমোদন দেয়ার অভিযোগ রয়েছে পি চিদাম্বরমের বিরুদ্ধে।

২৭ নভেম্বর পর্যন্ত তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত।

মঙ্গলবার তদন্ত সংস্থা শীর্ষ আদালতে পি চিদাম্বরমের জামিনের আবেদনের বিরোধিতা করে দাবি করেছে, তিনি ব্যক্তিগত লাভের জন্য অর্থমন্ত্রীর প্রভাবশালী পদ ব্যবহার করেছিলেন এবং আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন।

সোমবার কংগ্রেস নেতা শশী থারুর ও মণীষ তিওয়ারিও জেলে গিয়ে সাবেক ওই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তার প্রতি সহানুভূতি দেখান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫