Skip to content

হাইকোর্টের সামনে ভাঙচুর : মামলার তদন্তে ডিবি

বাংলাভূমি ডেস্ক ॥
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বিক্ষোভ থেকে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় যে মামলা হয়েছে তার তদন্তভার এখন গেছে ডিবি পুলিশের হাতে। ওই মামলায় বিএনপি ৫০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার মো. রাজীব আল মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার তদন্তভার ডিবি দক্ষিণে ন্যস্ত করা হয়েছে। ডিবি মামলার দায়িত্ব পাওয়ার পর মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে ওই মামলা দায়ের হওয়ার পর বুধবার ভোররাতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত গ্রেফতার হন।

বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের মাজার গেট থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করে পুলিশ।

আর দুপুরের দিকে সুপ্রিমকোর্ট এলাকা থেকে আটক হন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫