Skip to content

চক্রান্ত করেও ষড়যন্ত্রকারীরা টিকে থাকে না: তোফায়েল

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, চক্রান্ত করেও ষড়যন্ত্রকারীরা টিকে থাকে না। আওয়ামী লীগকে চক্রান্ত করে ধ্বংস করা যাবে না।

শনিবার দুপুরে ভোলার দৌলতখানে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সর্তক থাকার আহ্বান জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগের অনেক ঐতিহ্য রয়েছে। তা ধরে রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমেরিকা থেকে দেশে ফিরে শারিরীক অসুস্থতার জন্য ভোলার দৌলতখানে আসতে পারেননি তোফায়েল আহমেদ।

সম্মেলনকে ঘিরে উপজেলার ৯টি ইউনিয়নে গেইট ফেস্টুনে ছেয়ে গিয়েছিল। কাউন্সিলর ছাড়াও নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলন জনসভায় রূপান্তরিত হয়। পরে কাউন্সিলরদের ভোটে বর্তমান সভাপতি নাছির আহমেদ খান ও সম্পাদক আনোয়ার হোসেনকে সম্পাদক করে ৭১ সদস্যেও কমিটি গঠন করা হয়।

অধিবেশনে নাছির খানের নাছির আহম্মেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, জেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫