Skip to content

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটায় একটি বিমান বিধ্বস্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। স্থানীয় সময় শনিবার বিকেলে ওই দুর্ঘটনা ঘটেছে।

পিলাটাস পিসি-১২ নামের বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টার দিকে চেম্বারলেন বিমানবন্দর থেকে যাত্রা করে। পরে বিমানটি ব্রুলি কাউন্টিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানটিতে ১২ জন আরোহী ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাউথ ডেকোটায় বিমান বিধ্বস্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। ব্রুলি কাউন্টির অ্যাটর্নি থেরেসা মাউলি রোসো জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫