Skip to content

বাদলের আসনে উপনির্বাচন ১৩ জানুয়ারি, ভোট ইভিএমে

বাংলাভূমি ডেস্ক ॥
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মঈন উদ্দীন খান বাদলের আসনে উপনির্বাচন ১৩ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ১২ ডিসেম্বর। যাচাই-বাছাই ১৫ ডিসেম্বর। প্রত্যাহারের শেষদিন ২২ ডিসেম্বর। এ আসনে সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট হবে।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে তফসিল ঘোষণা করেন সিনিয়র সচিব মো. আলমগীর।

তিনি বলেন, এই সময়ে বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভা, চাঁদপুর জেলার হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ৭ নভেম্বর চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫