Skip to content

বাথটাবে শুয়ে উষ্ণতা ছড়াচ্ছেন ঝুমা বউদি

বিনোদন ডেস্ক ॥
বিগ বস-১০ এ অংশ নেওয়ার পর থেকেই বাঙালি কন্যা মোনালিসা বেশ পরিচিত মুখ। বিশেষ করে এসভিএফ এর ‘দুপুর ঠাকুরপো’-২ এর ‘ঝুমা বৌদি’র ভূমিকাতেও বেশ নজর কাড়েন ভোজপুরি অভিনেত্রী মোনালিসা। এখন ঝুমা বউদি নামেই সবাই তাকে চেনে।

সোশ্যাল মিডিয়াতে একটু বেশিই সরব থাকেন এই অভিনেত্রী। নিজের নানা ভিডিও ও ছবি নিয়মিত পোস্ট করেন ইনস্টাগ্রামে। আবারও ভক্তদের মনে ঝড় তুলেছেন ঝুমা বউদি। এবার গোসলখানার ছবি দিয়ে নেট মাতাচ্ছেন তিনি।
সম্প্রতি প্রকাশ হয়েছে মোনালিসার নতুন একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে ফেনা ভরা বাথটবে আবেদনময়ী ভঙ্গিতে শুয়ে আছেন তিনি। স্নান করছেন টলি নায়িকা। বাথটবের পাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য গোলাপ।

জানা গেল মোনালিসার হিন্দি ধারাবাহিক ‘নজর’-এর দৃশ্য এটি। অনেকে বলছেন, লাইম লাইটে থাকার জন্যই তিনি এ ছবি শেয়ার করেছেন।

ভোজপুরি সিনেমাতে অভিনয় করে তাক লাগিয়েছেন মোনালিসা। অনেক সিনেমায় অভিনয় করেছেন। ভোজপুরী ছবির প্রথম সারির প্রায় সব নায়কের সঙ্গেই কাজ করেছেন। বর্তমানে নজর সিরিয়াল নিয়ে ব্যস্ত তিনি। যেখানে তার চরিত্রের নাম মোহনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫