স্টাফ রিপোর্টার ॥
আল্লাহ্ মালিকের রহমতি দরবারের প্রতিষ্ঠাতা ও গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, গাজীপুর মহানগর ২৬নং ওয়ার্ড, মুন্সিপাড়া এলাকার মরহুম সাহাজ উদ্দিনের বড় ছেলে আবুবকর সিদ্দিক গত ২ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় চলে গেলেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মঙ্গলবার বেলা ১১টায় গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ শেষে তড়ৎপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, দৈনিক বাংলাভূমি ও দৈনিক নওরোজ পত্রিকার পরিবারবর্গ, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব, শিখর এ্যাডভারটাইজিং, মুন্সিপাড়া তরুণ উন্নয়ন সংঘসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
