Skip to content

কালীগঞ্জে অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে পরিবারের সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তামান্না বেগম (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ঢাকা থেকে সিলেটগামী মহানগর প্রভাতী এক্রাপ্রেস ট্রেনটি কালীগঞ্জ আড়িখোলা রেললাইনের পূর্ব পাশে টেকপাড়া নামকস্থানে পৌছলে ওই কলেজছাত্রী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। নিহত তামান্না কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড চৌড়া ফকির বাড়ির আইয়ুব ভূইয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নাস্তা খেয়ে তামান্না কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে পরিবারের সদস্যরা লোক মারফত জানতে পারে কালীগঞ্জ আড়িখোলা রেললাইনের পূর্ব পাশে টেকপাড়া নামকস্থানে ট্রেনের নিচে পড়ে সে মারা গেছে। পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর মৃতদেহ তাদের বাড়িতে নিয়ে যায়।

প্রতিবেশিরা জানায়, মেয়ের অমতে পরিবারের লোকজন তার বিয়ে ঠিক করে। এই নিয়ে পরিবারের সাথে তার অভিমান চলছিল। এরই সূত্র ধরে সে আত্মহত্যা করতে পারে।

নরসিংদী রেলওয়ের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহআলম বলেন, ঘটনার খবর পেয়ে রেলওয়ের পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য নিহতের বাড়িতে যায়। পরে কালীগঞ্জ পৌর মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও পরিবারের সদস্যদের অনুরোধে কোনো প্রকার অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫