Skip to content

শোক সংবাদ: মোঃ মুজিবুর রহমান

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরের কাজী আজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও আর্কাইভ ৭১ এর প্রতিষ্ঠাতা মোঃ মুজিবুর রহমান (৬০) বৃহস্পতিবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, আত্মীয় -স্বজন, অসংখ্য গুনগ্রাহী ও বন্ধু বান্ধব রেখে গেছেন। বিশিষ্ট এ শিক্ষাবিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গাজীপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, দৈনিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, এনামুল হক গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় কাজী আজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ও ১০টায় শিমুলতলীর এটিআই মাঠে জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫