Skip to content

আ.লীগের সম্মেলনে ৫০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা

বাংলাভূমি ডেস্ক ॥
ক্ষমতাসীন আওয়ামী লীগের আসন্ন ২১তম জাতীয় সম্মেলনে ৫০ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সম্মেলন প্রস্তুতির খাদ্য উপ-কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলন উপলক্ষে গঠিত খাদ্য উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

খাদ্য উপ-কমিটির প্রস্তুতি সম্পর্কে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন ব্যাপক জাঁকজমকভাবে অনুষ্ঠিত হবে। ত্রিবার্ষিক এ সম্মেলনে সারাদেশ থেকে আসা কাউন্সিলর, ডেলিগেটসহ ৫০ হাজার নেতাকর্মীর জন্য খাবারের ব্যবস্থা করা হবে।

আগামী ২০ ও ২১ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন। ২০ ডিসেম্বর সম্মেলনের উদ্বোধন হবে। ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। সম্মেলনে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫