Skip to content

শ্রমিকদের খুশি রাখতে শাজাহান খানকে কিছু কথা বলতে হয় : কাদের

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সড়ক পরিবহন শ্রমিক নেতা শাজাহান খানকে শ্রমিকদের খুশি রাখতে কিছু কথা বলতে হয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রোববার নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান সড়কে দুর্ঘটনা ও সড়ক নিরাপত্তা আইন নিয়ে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই অনেক কিছু হজম করেছি। এখন বদ হজম হয়ে গেছে। সেজন্য কিছু সত্য কথা বলতে হবে। তবে সত্য বললে সরকারের ঘাড়ে যাবে, নয়তো বিআরটিএর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) ঘাড়ে যাবে। আর না বললে আমরা পাবলিকের গালি খাব।’

শাজাহান খানের এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘বক্তৃতার ভাষাটা ভিন্ন। ওখানে তিনি শ্রমিক ফেডারেশনের নেতা। সেই হিসেবে তাদের খুশি রাখতে তার কিছু কথা বলতে হয়। আমাদের কাছে তো এসব কথা বলে না।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫