Skip to content

কাপাসিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
গাজীপুর: ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে কাপাসিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আজ সোমবার বিকেলে এ উপলক্ষে কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সামনে শহরের প্রধান সড়কে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুফিয়া বেগমের সভাপতিত্বে ও সহ সভাপতি মোঃ মফিজউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, সাংবাদিক শামসুল হুদা লিটন প্রমুখ।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সামনে একটি দুর্নীতি বিরোধী ব্যানার আনুষ্ঠানিকভাবে টানানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫