Skip to content

চুক্তিতে আরও ১ বছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন খন্দকার আনোয়ার

বাংলাভূমি ডেস্ক ॥
আরও এক বছরের জন্য চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিব থাকছেন খন্দকার আনোয়ারুল ইসলাম। তাকে চুক্তিতে এক বছরের জন্য নিয়োগ দিয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

আগামী ১৫ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা। ‘সরকারি কর্মচারী আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী পিআরএল বাতিলের শর্তে আগামী ১৬ ডিসেম্বর থেকে খন্দকার আনোয়ারের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

সেতু বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় গত ১৩ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ পান খন্দকার আনোয়ারুল ইসলাম। যোগ দেন ২৮ অক্টোবর।

খন্দকার আনোয়ার ১৯৮৩ সালের বিশেষ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫