Skip to content

আজ সুন্দরবন পরিদর্শন শুরু জাতিসংঘের যৌথ মিশনের

বাংলাভূমি ডেস্ক ॥
বাংলাদেশে অবস্থান করা জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর এবং প্রকৃতি রক্ষার বৈশ্বিক সংগঠন আইইউসিএনের যৌথ মিশনের চার সদস্য আজ (বুধবার) থেকে সুন্দরবন পরিদর্শন শুরু করবেন।

যৌথ মিশনের সদস্যরা দুপুরে বাগেরহাটের মোংলা থেকে নৌযানে করে রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবনের চারপাশের শিল্পকারখানা পরিদর্শন শুরু করবেন। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন।

রিয়েক্টিভ মনিটরিং মিশন নামের ওই দলটির বেশির ভাগ সদস্যই বিজ্ঞানী ও গবেষক। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির পক্ষ থেকে সুন্দরবনের বিশ্ব ঐতিহ্যের পূর্বশর্তগুলো কতটুকু পালন করা হচ্ছে, প্রতিনিধি দলটি তা দেখবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫