Skip to content

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ায় বুধবার সন্ধ্যায় বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছে এবং ২ জন গুরুতর আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বুধবার সন্ধ্যায় ঢাকা-কাপাসিয়া-মনোহরদী সড়কের ঘাগটিয়া চালা বাজারের পূর্ব পাশে ঢাকা থেকে ছেড়ে আসা স¤্রাট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি’র ৫ জন যাত্রীর মাঝে ৩ জন নিহত হয়। এরা হলো উপজেলার বারিষাব ইউনিয়নের গাওরার গ্রামের সফিকুলের স্ত্রী হেনা আক্তার (৩৮), তার মেয়ে মানসুরা আক্তার (১০) ও শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কুশাদিয়া গ্রামের জগদীশ বর্মনের ছেলে জীবন চন্দ্র বর্মন (৪০)। আহতরা হলো উপজেলার বারিষাব ইউনিয়নের চেংনা গ্রামের নূরুল ইসলামের স্ত্রী সাবানী বেগম ও নিহত জীবন চন্দ্রের ভাগ্নী রীতা রাণী বর্মন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫