Skip to content

কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন।

শহীদ বুদ্ধিজীবীদের কৃতিত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন শিকদার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) ডা.শাহাবুদ্দিন আহসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ, কালিয়াকৈর থানা ওসি (তদন্ত) সানোয়ার জাহান, ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাকিম, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫