Skip to content

তিন মোটরসাইকেলে অগ্নিসংযোগ : ফখরুলসহ ২১ জনের জামিন আবেদন

বাংলাভূমি ডেস্ক ॥
সুপ্রিম কোর্ট এলাকার আশপাশে তিন মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২১ জনের আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের পক্ষে তিন আইনজীবী এই জামিন আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

গত বুধবার (১১ ডিসেম্বর) ঢাকার সুপ্রিম কোর্ট এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শাহবাগ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শিমুল বিশ্বাস, হাবিব উন নবী খান সোহেল, শফিউল বারী বাবু, নিপুন রায় চৌধুরী, কাজী আবুল বাশার, ইসতিয়াক আজিজ উলফাতসহ বিএনপির ২১ জনকে আসামি করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫