স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা জীবনের বিনিময়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন, আপনারা আমাদের স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য ধরে রাখতে নগরীর প্রতিটি রাস্তা মুক্তিযোদ্ধাদের নামে হবে। সব মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স ফ্রি করা হবে। মুক্তিযোদ্ধারা তাদের কার্ড প্রদর্শন করলে নগরীর সকল সরকারি ও বেসরকারি হসপিটালে তাদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। তাদের সন্তানদের চাকুরী, ব্যবসা ও কর্মসংস্থানে সহযোগিতা করা হবে। এ নগরীতে কেউ বেকার থাকবে না।
রবিবার সকালে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর মহানগরের শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানে ম্ুিক্তযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, মুক্তিযোদ্ধা মো: মহর আলী, মুক্তিযোদ্ধা ইমান উদ্দিন, মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, মুক্তিযোদ্ধা মো: লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা আবু হানিফ, মুক্তিযোদ্ধা ডা: মোজাফ্ফর আহমেদ প্রমুখ।
মেয়র বলেন, প্রতিবছর মুক্তিযোদ্ধাদের উপহার ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হবে। কোন অস্বচ্ছল মুক্তিযোদ্ধার বাড়ি নির্মাণ করে দেয়ারও সহযোগিতা করা হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সব সময় যথাযথ মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখাতেই এই অনুষ্ঠানে কাউকে প্রধান বা বিশেষ অতিথি করা হয়নি, মুক্তিযোদ্ধারাই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি।
মুক্তিযোদ্ধাদের জন্যে গাজীপুরে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল এবং মুক্তিযুদ্ধ গবেষণাগার গড়ে তোলার জন্য তিনি মুক্তিযুদ্ধমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।
গাজীপুর নগরীর সকল রাস্তা হবে মুক্তিযোদ্ধাদের নামেঃ মেয়র জাহাঙ্গীর
আপডেট :December 15, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
