Skip to content

বীরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

খায়রুন নাহার বহ্নি
দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর: বুধবার বেলা ১১টায় “দক্ষ হয়ে বিদেশে গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বীরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান রবিন্দ্রনাথ গবিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সানাউল্লাহ। এসময় উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ খালেক সরকার, শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জনক চন্দ্র অধিকারী, পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলামসহ আরো অনেকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫