Skip to content

বাংলাভূমি’র উপ-সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আর নেই

স্টাফ রিপোর্টার ॥
বাংলাভূমি পরিবার অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে, গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক বাংলাভূমি’র উপ-সম্পাদক মোঃ আমিনুল ইসলাম (৫৭) আর নেই। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা গোয়ালবাথান এলাকার ময়েজ উদ্দিন সরকারের পুত্র। কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আমিনুল ইসলামের মৃত্যুর মধ্য দিয়ে এক সফল সাংবাদিক জীবনের সমাপ্তি ঘটল।

ছবি: মোঃ আমিনুল ইসলাম ও তার স্ত্রী

তার মৃত্যুতে বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার সহ বাংলাভূমি পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

৫৭ বছর বয়সী আমিনুল ইসলাম মৃত্যুকালে এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাস ছয়েক আগে জ্বর ও শরীর ব্যথায় কষ্ট ভোগ করতে থাকেন। এ অবস্থায় প্রথমে গত ঈদুল ফিতরের সময় ভর্তি হন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে গাজীপুর ও ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করান। মাস দেড়েক আগে চিকিৎসকরা জানান তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এরই মধ্যে ঢাকা মেডিকেল, গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ ও হাসাপাতাল, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাসায় আনা হয় এবং আজ সকাল ৯টায় মৃত্যু বরণ করেন।

বর্ণাঢ্য কর্মময় জীবন: তিনি কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ছিলেন। একটানা ১০ বছর বাংলাভূমি পত্রিকার বিভিন্ন পদে সততা ও নিষ্ঠার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে ঢাকার বিভিন্ন দৈনিকে কালিয়াকৈর প্রতিনিধি হিসেবে প্রায় ১০ বছর কাজ করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫