Skip to content

বিকিনি পরে ছবি তুলে আলোচনায় ৮ মাসের অন্তঃস্বত্তা নায়িকা

বিনোদন ডেস্ক ॥
গর্ভের সন্তানের বয়স সাড়ে আট মাস। এ অবস্থায় বিকিনি পরে ফটোশুট করে আলোচনায় বলিউড অভিনেত্রী কল্কি কোয়েচলিন। বিয়ে না করেই ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ খ্যাত এই অভিনেত্রী তার প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। আর এই কারণেই বার বার এসেছেন খবরের শিরোনামে।

নতুন করে আবারও ছবি পোস্ট করে চমকে দিলেন কল্কি। সন্তানের আগমনের সময় যতো সময় এগিয়ে আসছে, ততই আবেগে ভাসছেন তিনি। সম্প্রতি পোস্ট করা ছবিতে কল্কিকে কালো রঙের স্পোর্টস ব্রা আর কালো শর্টস পরা অবস্থায় দেখা যাচ্ছে। নিজের বেবি বাম্পকে দু’হাতে ধরে মিষ্টি হেসে পোজ দিয়েছেন ছবিতে ৷

মা হওয়ার পর থেকেই সমালোচিত হয়ে আসছেন কল্কি ৷ তবে সেসবে কান দেননি এই নায়িকা ৷ জানিয়েছেন, তার গর্ভে বয়ফ্রেন্ড গাই হার্শবার্গের সন্তান। প্রায় দুই বছর ধরে গাই হার্শবার্গের সঙ্গে প্রেমের সম্পর্ক চলছে তার ৷

কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে কল্কি জানান, অপ্রত্যাশিত মাতৃত্ব হওয়ায় প্রথম দু’মাস তিনি মাতৃত্বের কোনও স্বাদ অনুভব করেননি ৷ তবে সন্তানের হার্টবিট শোনার পর তিনি খুবই উচ্ছ্বসিত হন ৷ এখন তার বেশ ভালোই লাগছে। প্রথমবারের মতো মা হওয়ার ইচ্ছেটা তার মনকে অনেক সুন্দর করে দিয়েছে। দারুণ এক অনুভূতির স্বাদ পাচ্ছেন তিনি।

সিজারিয়ান ডেলিভারির চেয়ে প্রাকৃতিক নিয়মে ‘ওয়াটার বার্থ’ এ আস্থা বেশি তার, সে কথাও জানিয়েছেন অভিনেত্রী। তবে গাইকে বিয়ে করার প্ল্যান কবে সে নিয়ে আপাতত কিছু জানাননি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫