Skip to content

আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির চার নেতাকে আমন্ত্রণ

বাংলাভূমি ডেস্ক ॥
ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে বিএনপির চার নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও মির্জা আব্বাস।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের জিয়াউদ্দিন আহমেদ শিপু আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে তাদের সম্মেলনের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।

বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নসু আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন শুরু হবে শুক্রবার (২০ ডিসেম্বর)। এ উপলক্ষে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়মমাফিক সম্মেলন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের নেতৃত্ব নির্বাচিত হবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫