Skip to content

বাংলাদেশ তরিকত ফেডারেশনের গাজীপুর মহানগর কমিটির পরিচিতি সভা

মাহমুদা আফরোজ (লিজা)
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর গাজীপুর মহানগর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) মহানগরের ছায়াবিথী এলাকায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।
বাংলাদেশ তরিকত ফেডারেশন গাজীপুর মহানগরের আহ্বায়ক মোঃ সফিকুল ইসলাম নবীনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী ফারুকী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব শাহ্ মোহাম্মদ আলী হোসাইন, সমবায় ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জাহিদ বাহার শিপলু প্রমুখ।

অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন জাহেনারা বেগম ও অমিত সরকার।

প্রধান অতিথি বলেন, তরিকত শব্দের অর্থ পথ। এই পথ হলো সুন্দর, সমৃদ্ধি, ঐক্যে ও ভালোবাসার পথ। আমরা মনে করছি আমরা সঠিক পথে আমরা যাদেরকে খারাপ ভাবি তাদের কাছে জিজ্ঞেস করলেও তারাও সত্যের পথে আছি। সবাই বলছে, আমি সঠিক পথে আছি কিন্তু আমাদের প্রয়োজন বিচার বিশ্লেষণ করে সঠিক পথে ধাবিত হওয়া। বাংলাদেশ তরিকত ফেডারেশনের দীর্ঘায়ু কামনা করে প্রধান অতিথি সবাইকে স্বাগতম জানান।

অতিথিদেরকে আয়োজক কমিটির সদস্যরা ফুলের তোড়া এবং ফুলের মালা দিয়ে স্বাগতম জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫