Skip to content

গাজীপুরে দেশ রূপান্তরের প্রথম বর্ষপূর্তি পালন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে আলোচনা সভা ও কেকে কেটে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকালে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মশিউর রহমান। দৈনিক দেশ রূপান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, মোঃ খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, রুহুল আমিন সজীব, যুগ্ম সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজহার, মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন প্রকৌশলী আরিফ হোসেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান টিটু, কামাল হোসেন বাবুল, আব্দুল মালেক, আবু হানিফা, সাব্বির আহমেদ রুবেল, মোবারক হোসেন, রোমান শাহ আলম, আফজাল হোসেন, মাসুদ রানা প্রমুখ। পরে কেক কেটে দৈনিক দেশ রূপান্তরের এক বছর পূর্তি উদযাপন করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫