Skip to content

শি জিনপিংকে ট্রাম্পের ফোন

আন্তর্জাতিক ডেস্ক ॥
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি টেলিফোনালাপ হয়েছে। এই টেলিফোন আলাপে সম্ভাব্য বাণিজ্য চুক্তি, উত্তর কোরিয়া এবং হংকং ইস্যু স্থান পেয়েছে।

শুক্রবার এক টুইট বার্তায় এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অনুরোধে এই টেলিফোনালাপ হয়েছে বলে জানিয়েছে চীনা বার্তা সংস্থা শিনহুয়া।

টেলিফোনালাপের পর ট্রাম্প এক টুইটার বার্তায় জানান, প্রেসিডেন্ট শি’র সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। এ আলোচনায় সম্ভাব্য বাণিজ্য চুক্তি থেকে শুরু করে উত্তর কোরিয়া ও হংকং ইস্যু পর্যন্ত স্থান পেয়েছে। এরইমধ্যে চীন আমেরিকায় তৈরি বিভিন্ন পণ্য আমদানি করতে শুরু করেছে বলেও দাবি ট্রাম্পের।

চীন ও আমেরিকার প্রতিনিধিরা দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে ‘ফেজ-ওয়ান’ চুক্তির ব্যাপারে একমত হওয়ার এক সপ্তাহ পর দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে কথা হল।

ফেজ-ওয়ান চুক্তি অনুযায়ী চীন আমেরিকা থেকে কৃষি যন্ত্রপাতিসহ অন্যান্য পণ্য আমদানি বাড়াবে। আর এর বিনিময়ে আমেরিকার বাজারে চীনা পণ্য প্রবেশে শুল্কবাধা দূর করা হবে।

এদিকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেছেন শি জিনপিং। তিনি বলেন, তাইওয়ান, হংকং, জিনজিয়াং ও তিব্বতের ব্যাপারে আমেরিকার নেতিবাচক কথা ও কাজে চীন গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, আমেরিকার এসব কর্মকাণ্ড চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল এবং এর ফলে চীনের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি এর মাধ্যমে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে ধরনের হস্তক্ষেপ থেকে বিরত থাকতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান শি জিনপিং।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫