Skip to content

আইপিএলের নিলামে কে এই রহস্যময়ী তরুণী?

স্পোর্টস ডেস্ক ॥
গত বৃহস্পতিবার কলকাতার একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় আইপিএল ১৩তম আসরের নিলাম। তারকা ক্রিকেটার হওয়া সত্ত্বেও নিলামে দল পাননি অনেকেই।

নিলামে কে কত দরে কোন দলে ভিড়লেন তার খবরে এখন সয়লাব গণমাধ্যম। বিষয়টি নিয়ে আলোচনা চলছে ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে।

তবে নিলামের এই দর কষাকষির মধ্যে নজর কেড়েছেন এক রহস্যময়ী তরুণী। ক্যামেরায় বারবার দেখা যাচ্ছিল তাকে।

ক্রিকেটারদের নিয়ে আলোচনার পাশাপাশি সমানতালে নিলামে অংশ নেয়া সেই তরুণীকে নিয়েও আলোচনা চলছে।

ওই রহস্যময়ী ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত।

বৃহস্পতিবার আইপিএল নিলামে সানরাইজার্স হায়দরাবাদের পরামর্শদাতা ভিভিএস লক্ষ্মণ, মুত্তিয়া মুরালিধরন এবং কোচ ট্রেভর বেলিসসহ অন্যদের পাশে দেখা গেছে ওই তরুণীকে।

অনেকেরই প্রশ্ন– কে এই রহস্যময়ী তরুণী?

এর জবাব দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। তারা জানায়, আইপিএল নিলামে অংশ নেয়া ওই রহস্যময়ী আর কেউ নন; তিনি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কলানিথ মারানের ২৭ বছরের কন্যা। তার নাম কাব্য মেরান। ফ্রাঞ্চাইজিটির মালিকানায় তারও শেয়ার রয়েছে।

শুধ আইপিএলেই নয়; কাব্য মেরানকে দেখা গেছে ভারতের বিভিন্ন টিভি চ্যানেলেও। কাব্য মেরান সান টিভি ও সান টিভির এফএম চ্যানেলগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন। চেন্নাই থেকে এমবিএ করেছেন কাব্য। ক্রিকেটকে প্রচণ্ড ভালোবাসেন এ তরুণী। তাই বর্তমানে তার সব মনোযোগ আইপিএলের দিকে।

এদিকে কাব্য মেরানকে নিয়ে যখন সবাই আলোচনায় মুখর; তখন অনেকেই তাকে নিয়ে টুইট করেছেন।

সেসব টুইটে ২০১৮ সালের আইপিএল আসরে তার উপস্থিতির কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে।

সেখানে দেখা গেছে, রাজীব গান্ধী স্টেডিয়ামে গ্যালারিতে বসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ চলাকালে সানরাইজার্স হায়দরাবাদকে সমর্থন জানাচ্ছেন কাব্য।

প্রসঙ্গত ২০১৮ সালেও আইপিএলে দুই রহস্যময়ী তরুণী সবার নজর কেড়েছিলেন। তাদের নাম মালতী চাহার ও আরসিবি ভক্ত দীপিকা ঘোষ। আর এই বছর রহস্য ছড়িয়েছেন নতুন মুখ কাব্য মেরান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫