Skip to content

টঙ্গীর তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: টঙ্গীতে তুরাগ তীরে দুই শতাধিক অবৈধ দোকানপাট ও একটি প্যাকেজিং কারখানার অংশ বিশেষ গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সকাল থেকে ভ্রাম্যমান আদালত উচ্ছেদ কার্যক্রম শুরু করে। ভ্রাম্যমান আদালতের নেতৃত্বদেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম গোলাম মোর্শেদ খান।
এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: সাজ্জাদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো: হুমায়ূন কবির, মো: মোস্তাফিজুর রহমান, কার্য সহকারী সুদর্শন দাস, টঙ্গী পৌর ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. রুমন, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: সাজ্জাদ হোসেন জানান, ৬৪ জেলায় নদ-নদী, খাল, ছড়াসহ অন্যান্য সরকারী জলাধার তীরবর্তী অবৈধ স্থাপনা/দখলদারদের তালিকা অনুযায়ী উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় টঙ্গী বাজার (নদী বন্দর) এলাকায় তুরাগ পাড়ে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম গোলাম মোর্শেদ খান জানান, টঙ্গীর পাগাড় এলাকায় তুরাগ নদের তীরে অবৈধভাবে দি মার্চেন্টস্ লিমিটেড নামে একটি প্যাকেজিং কারখানার স্থাপনা নির্মাণ করে। গত এপ্রিল মাসে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলের তারা পূণর্রায় তুরাগ নদের সীমানায় কারখানার সেড নির্মাণ ও কাটা তারের বেড়া দিয়ে দখল করে রাখে। পরে সোমবার দুপুরে ওই শেড ও কাটা তারের বেড়া উচ্ছেদ করে কারখানা কতৃপক্ষকে ২লাখ টাকা জরিমানা করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে সোমবার থেকে এধরণের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫