Skip to content

জাতীয় পার্টির চেয়ারম্যানকে নিয়ে হাইকোর্টের রুল

বাংলাভূমি ডেস্ক ॥
জাতীয় পার্টির চেয়ারম্যান পদে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের থাকা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে তার পদে থাকা কেন অবৈধ হবে না- তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে জিএম কাদেরসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক।

নুর উস সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের পদে থাকা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে তার পদে থাকা কেন অবৈধ হবে না- তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে জিএম কাদেরসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

মোহাম্মদ জহির উদ্দিন নামের জাতীয় পার্টির এক নেতা রিট আবেদনটি দায়ের করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫