Skip to content

বাংলাদেশ আর পাকিস্তান হবে না : পরিকল্পনামন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বিএনপিসহ কয়েকটি দল ক্ষমতায় থাকলেও দেশে কোনো উন্নয়ন হয়নি। দেশের দৃশ্যমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের সময়ে সব উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, সারাদেশে গ্রামে গ্রামে বিদ্যুৎ দিয়েছে আওয়ামী লীগ সরকার। গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছি আমরা। সবার প্রতি অনুরোধ, মন থেকে হিংসা-বিভেদ ভুলে আমাদের সরকারকে সহযোগিতা করুন। কারণ যে সরকার দেশের উন্নয়নে কাজ করে তাদের সহযোগিতা করা আপনাদের দায়িত্ব। তাহলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের ভুরাখালী গ্রামের নলুয়ার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজ প্রকল্পের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, যারা পাকিস্তানিদের ভালোবাসে তাদেরকে বলছি, বাংলাদেশ আর পাকিস্তান হবে না। ধর্মের নাম ব্যবহার করে কোনো কাজ হবে না। যারা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে মানুষ হত্যা করে এবং দেশের বদনাম করে তারা দেশের শত্রু। এদের কাছ থেকে দূরে থাকতে হবে। এরাই দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করছে সবসময়।

জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আহাদ।

এতে আরও বক্তব্য রাখেন- সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫