Skip to content

মিসরে সড়ক দুর্ঘটনায় ২২ গার্মেন্টস শ্রমিকসহ নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক ॥
মিসরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২২ গার্মেন্টস শ্রমিকসহ ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন।

স্থানীয় সময় শনিবার বন্দরনগরী সাইদের সুয়েজ খাল শহরে পোশাক শ্রমিক বহনকারী একটি মিনিবাসে বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দিলে মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ শ্রমিক। খবর আলজাজিরার।

এর দুই ঘণ্টা পরই দেশটির লোহিত সাগর তীরবর্তী এলাকায় ঘুরতে যাওয়ার সময় কায়রোর পূর্ব দিকে একটি ট্রাক ও দুটি পর্যটকবাহী মিনিবাসকে ধাক্কা দিলে একজন বাসচালকসহ ৮ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন।

তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিন মিসরীয় পর্যটক, একজন বাসচালক, একজন প্রহরী, একজন ট্যুর গাইড, দুজন মালয়েশিয়ান ও একজন ভারতীয় পর্যটক রয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫