Skip to content

রাসেলের কাছ থেকে পাওয়ার হিটিং শিখছেন আফিফ

স্পোর্টস ডেস্ক ॥
চলতি বিপিএলে আলোচনায় আছেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন। দারুণ স্টাইলিশ ব্যাটিংয়ে নজর কেড়েছেন তিনি। এবারের আসরে এখন পর্যন্ত ৫ ইনিংস খেলে ৩৮ গড়ে ১৯০ রান করেছেন এ বাঁহাতি ব্যাটার। স্ট্রাইক রেট ১৩২.৮৬।

ক্রিজে নেমেই ভয়ডরহীন ক্রিকেট খেলছেন আফিফ। চোখধাঁধানো দুর্দান্ত সব শটে ক্রিকেটপ্রেমীদের বিমুগ্ধ করছেন তিনি। অবশেষে এমন পারফরম্যান্সের রহস্য ফাঁস করলেন সম্ভাবনাময়ী ও প্রতিশ্রুতিশীল ক্রিকেটার।

গেল শনিবার মিরপুর শেরেবাংলায় কুমিল্লা ওয়ারিয়র্সকে ১৫ রানে হারিয়েছে রাজশাহী রয়্যালস। ওপেনিংয়ে নেমে ৩০ বলে ৪৩ রানের মারকাটারি ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আফিফ। রাজশাহীতে এবার তিনি সতীর্থ হিসেবে পেয়েছেন আন্দ্রে রাসেল, শোয়েব মালিক, রবি বোপারাদের। টি-টোয়েন্টি ক্রিকেটে যাদের নাম জগতজোড়া।

টুর্নামেন্ট শুরুর আগে আফিফ বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব রাসেলের কাছ থেকে পাওয়ার হিটিং শিখতে চান। এবার মাঠে নিয়মিত তার সেই ভাবনার প্রতিফলন ঘটছে। আগ্রাসী ব্যাটিং করতে দেখা যাচ্ছে তাকে। ওপেনিংয়ে নেমেও সফল হচ্ছেন।

নিজের পারফরম্যান্স নিয়ে আফিফ বলেন, আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। মালিক ভাই, বোপারা স্পিন ভালো খেলে। তাদের কাছ থেকে শেখার চেষ্টা করছি, স্পিন কীভাবে ছন্দে খেলা যায়। আর রাসেলের কাছ থেকে কিছু টেকনিক আয়ত্ত করছি। দেখছি সে পাওয়ার হিটিংয়ের জন্য কেমন কৌশল ব্যবহার করেন। এ বিষয়গুলো খুব কাজে দিচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫