Skip to content

টয়োটাকে ১ কোটি ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক ॥
জাপানের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টয়োটা মটরকে ৮৭ দশমিক ৬ মিলিয়ন ইউয়ান বা এক কোটি ২৫ লাখ ডলার জরিমানা করেছে চীন। দেশটির বাজার নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার টয়োটাকে এই জরিমানা করেছে। চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংগু প্রদেশে লেক্সাস মডেলের গাড়ির মূল্য নির্ধারণের ক্ষেত্রে টয়োটা নীতি লঙ্ঘন করায় এমন পদক্ষেপ নেওয়া হলো। খবর রয়টার্সের।

বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার নিয়ন্ত্রণে সম্প্রতি আইন সংস্কার করেছে চীন। নতুন আইনের আলোকেই টয়োটাকে জরিমানা করা হয়েছে। গত বছর সেখানে ২ কোটি ৮০ লাখেরও বেশি গাড়ি বিক্রি হয়েছে।

বাজার নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ২০১৫ ও ২০১৮ সালের মধ্যে চীনের জিয়াংগু উপকূলীয় প্রদেশে নিজেদের গাড়ি বিক্রি ও পুনর্বিক্রির ক্ষেত্রে সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে দিয়েছিল জাপানি গাড়ি কোম্পানিটি। এর ফলে ব্যবসায়ীরা স্বাধীনভাবে মূল্য নির্ধারণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে এবং এটা ক্রেতাদের অধিকারকেও ক্ষুণ্ন করেছে।

টয়োটার এক মুখপাত্র জানিয়েছেন, তারা এই জরিমানা সম্পর্কে অবগত আছেন এবং এ ধরনের সিদ্ধান্তের প্রতি সম্মান জানান। তবে এর বাইরে তিনি আর কিছুই বলেননি। তবে সাম্প্রতিক সময়ে চীনে লেক্সাস মডেলের গাড়ির কেনাবেচা অনেক বেড়েছে। চলতি বছরের ১১ মাসে সেখানে ১ লাখ ৮০ হাজার ২শ গাড়ি বিক্রি হয়েছে যা গত বছরের তুলনায় ২১ শতাংশ বেশি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫