Skip to content

ম্যান সিটিকে জয়ে ফেরালেন আগুয়েরো-ডি ব্রুইন

স্পোর্টস ডেস্ক ॥
তিনদিনের মধ্যে লিগের দুই ম্যাচ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। এর মধ্যে আবার তারা হেরে বসে প্রথমটিতে। উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত পরাজিত হয় ৩-২ গোলে।

সেই ম্যাচের একদিন পরই শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামতে হয়েছে সিটিজেনদের। এ ম্যাচে অবশ্য সহজ জয়ই পেয়েছে তারা। যার ফলে উলভারের বিপক্ষে হারের স্মৃতি ভুলে বছরটা ইতিবাচকভাবেই শেষ করতে পারলো তারা।

রোববার রাতে ঘরের মাঠে ম্যাচটি ২-০ ব্যবধানে জিতেছে ম্যান সিটি। গোল দুইটি করেছেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো এবং বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।

পুরো ম্যাচ জুড়েই আধিপত্য বিস্তার করেছে খেলেছে স্বাগতিকরা। যদিও ম্যাচের প্রথমার্ধে সে অর্থে কোনো আক্রমণই করতে পারেনি তারা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে দেন আগুয়েরো। তাকে বল এগিয়ে দেন ডি ব্রুইন।

খেলা শেষের দিকে যাওয়ার পর ৮২ মিনিটের সময় স্কোরশিটে নাম তোলেন ডি ব্রুইন নিজেই। এবার রিয়াদ মাহরেজের পাস ধরে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে জাল কাঁপান তিনি। ম্যান সিটি পায় ২-০ গোলের জয়।

এ জয়ের পরেও অবশ্য খুব একটা লাভ হয়নি তাদের। ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই রয়েছে ম্যান সিটি। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লিস্টার সিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুলের সংগ্রহ ৫৫ পয়েন্ট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫