Skip to content

ছুটিতে কোথায় গেলেন বিরাট-আনুশকা?

বিনোদন ডেস্ক ॥
কেমন কাটল ২০১৯? এ প্রশ্ন বিরাট কোহলি আর আনুশকাকে জিজ্ঞেস করলে এক মুহূর্ত অপেক্ষা না করে বলবেন – চমৎকার কেটেছে।

বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটে-বলে জমিয়ে খেলেছেন বিরাট। একের পর এক রেকর্ড গড়েছেন। শুধু তাই নয়; ফোর্বসের আয়ের তালিকায় শীর্ষে উঠেছে তার নাম।

এর আগে কোনো ভারতীয় খেলোয়াড়ের নাম সর্বোচ্চ আয়ের তালিকায় ওঠেনি। তাই বিষয়টিকে বেশ উপভোগ করতে পারেন কোহলি।

এদিকে ২০১৯ এ তেমন একটা সিনেমা না করলেও বেছে বেছে যে কয়টি সিনেমায় অভিনয় করেছেন তাতেই ভূয়সী প্রশংসিত হয়েছে আনুশকা শর্মা।

তাছাড়া স্বামীর এমন সব সাফল্য, বিশ্বকাপে স্বামীর অধিনায়কত্ব সবই যেন আনুশকার সাফল্যও বটে।

তবে বছরের শেষ কয়টি দিন খেলা আর অভিনয় নিয়ে থাকতে চাননি এই দম্পতি। বছরের শেষ কটা দিন আনন্দে কাটাতে এখন বরফ ঢাকা পাহাড়ের কোলে হারিয়েছেন বিরুশকা জুটি।

তাদের সেই আনন্দ ভ্রমণের দৃশ্য এখন নেট দুনিয়ায় ভাইরাল। ছবিতে দেখা গেছে, কালো চশমা পরে বরফের মাঝে কমলা রঙের ট্রাউজারে ঢেকে স্বামী বিরাট কোহলির সঙ্গে হাস্যজ্জ্বল আনুশকা।

তাদের পেছনে সবুজ ঝাউবনে ঘেরা পাহাড়। বরফ শুভ্র মাঠ আর সবুজ পাহাড়ের মিতালিতে দাঁড়িয়ে বিরাট-আনুশকা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সুইজারল্যান্ড বা গ্রিনল্যান্ড নয়; স্ত্রীকে নিয়ে কাছের দেশ ভুটানে গিয়েছেন বিরাট। এই ডিসেম্বরেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। এছাড়া এ মাসেই বিরাটের ৩১ তম জন্মদিন। তাই দ্বিতীয় বিবাহবার্ষিকী ও জন্মদিন উদযাপনে এবার ভুটানে গেলেন বিরুষ্কা।
সামনেই জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে রয়েছে তিনটি ওয়ানডে ম্যাচ।

দেশের মাটিতে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার পর জানুয়ারি মাসেই পাড়ি জমাবেন নিউজিল্যান্ডে। টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে কিউইদের বিপক্ষে। এরপরেই মার্চে ওভালে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে এবং দুটি টেস্ট সিরিজ।

সব মিলিয়ে বছরের অর্ধেকটা সময়ই স্ত্রী আনুশকাকে একান্তভাবে সময় দিতে পারছেন না কোহলি। তাই তাদের এ ছুটিকে অনেকেই সামনের খেলাগুলো মানসিক প্রস্তুতিই বলেই ভাবছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫