Skip to content

ভেঙে যাচ্ছে দেব-রুক্মিণী জুটি

বিনোদন ডেস্ক ॥
কলকাতার সিনেমায় আলোচিত জুটি দেব-রুক্মিনী। তাদের বাস্তব প্রেম নিয়ে মুখরোচক গল্পের শেষ নেই। কখনো কখনো শোনা যায় তারা বিয়ে করে ফেলেছেন। আবার কখনো শোনা যায়, বিয়ের আয়োজন করতে যাচ্ছেন। বিদেশে ছুটি কাটাতে যান তারা। সব মিলিয়ে সব সময় আলোচনায় থাকে প্রেম।

সম্প্রতি দেবের জন্মদিনে রুক্মিণী লিখেছিলেন, আমার একমাত্র হিরো দেব। এ পর্যন্ত রুক্মিণী যতগুলো সিনেমায় অভিনয় করেছেন প্রতিটি ছবিরই নায়ক ছিলেন দেব। চমকে যাওয়ার মতো খবর হলো, আর সেই রকমটা থাকছে না। ভাঙতে চলেছে দেব-রুক্মিণী।

জানা গেছে, এবার অন্য নায়কের সঙ্গে জুটি গড়তে চলেছেন দেবের নায়িকা। জিৎ এর প্রযোজনা সংস্থা থেকে ‘সুইজারল্যান্ড’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আর এই সিনেমায় রুক্মিণীর নায়ক হবেন আবির চট্টোপাধ্যায়। জিৎ এর ‘অসুর’ সিনেমাটি মুক্তির পরেই শুরু হবে ‘সুইজারল্যান্ড’ ছবির শুটিং।

রুক্মিণীর সব ছবি ছিল দেবের প্রযোজনা সংস্থা থেকেই। ২০১৭ সালের দেবের বিপরীতে ‘চ্যাম্প’ ছবি দিয়ে অভিনয়ে হাতেখড়ি রুক্মিণীর। এরপর অনেক ছবি উপহার দিয়েছেন তারা। আপাতত নতুন জুটির অপেক্ষায় কলকাতার চলচ্চিত্র পাড়া। এবার আসছেন আবির-রুক্মিণী জুটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫