স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) এর কার্যক্রম সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে গাজীপুরের সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এফপিএবি’র নিয়মিত সদস্যদের সাথে গাজীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এফপিএবি’র ঢাকা শাখার সভাপতি মো: নাছির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা: মো: খাইরুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এফপিএবি’র ঢাকা জেলা কর্মকর্তা মো: হেলাল আহমেদ জনি, সহকারী জেলা কর্মকর্তা মো: আ: মান্নান মিয়া, কো-অর্ডিনেটর (প্রোগাম) মো: সাইফুল ইসলাম, কো-অর্ডিনেটর (অর্থ) আ: রউফ, প্রমুখ।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) ১৯৫৩ সাল থেকে পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি সেবা কার্যক্রম পরিচলনা করে আসছে। গাজীপুরে দুটি ক্লিনিক (গাজীপুর সদর ও টঙ্গী) এবং স্যাটেলাইট ক্যাম্পের মাধ্যমে দরিদ্র মানুষের মাঝে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে।
গাজীপুরে এফপিএবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
আপডেট :December 30, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
