Skip to content

বিএনপিকে ক্ষমতায় আসার উপায় বলে দিলেন ডা. জাফরউল্লাহ

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপিকে ক্ষমতায় আসার উপায় বাতলে দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘বিএনপির এক লাখ লোক জামিনে আছে। তাদের ডাক দেন, তারা দুদিনের জন্য হাইকোর্টের সামনের প্রাঙ্গণে এসে বসে থাকুক। এর মধ্যে খোদার তখ্ত নড়ে যাবে, আর হাসিনা তো উড়ে যাবে।’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং স্বাধীনতার ৪৯ বছর প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

জেএসডির কাউন্সিলের কথা উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জেএসডি বিএনপি’র তুলনায় অনেক ছোট দল। তারা যে কাউন্সিল অধিবেশনটা করেছে ইমপ্রেস করেছে আমাকে, এটা আমার সোজা কথা। তারা যদি করতে পারে, তা হলে বিএনপি কি আজকে ইমারজেন্সি কাউন্সিল করতে পারে না?’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে ডা. জাফরউল্লাহ বলেছেন– ‘নিশ্চয়ই তুমি একদিন আমাদের প্রধানমন্ত্রী হবে। তবে আগে সিদ্ধান্ত নিতে হবে তুমি তা হতে চাও কিনা?’ এর পর তিনি তারেক রহমানকে সতর্ক করে দিয়ে বলেন, ‘চাটুকারদের দ্বারা পরিবেষ্টিত থাকলে কোনো দিনও তা সম্ভব নয়। চাটুকারিতা ভালো লাগলেও সাবধান থাকতে হয়। তিনি তারেক রহমানকে দেশে ফেরার আহ্বান জানিয়ে বলেন, দূরে থেকে এখানকার আন্দোলন করা সম্ভব নয়।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫