Skip to content

টঙ্গীতে আগুনে পুড়ে ছাই তুলার গুদাম

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: টঙ্গীতে একটি তুলার গুদাম আগুনে পুড়ে গেছে। অগ্নিকান্ডে কেউ হতাহত না হলেও গুদামের তুলাসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।

শুক্রবার ভোর ৪টার দিকে টঙ্গীর মিলগেইট এলাকায় এ আগুন লাগে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অগ্নিকান্ডের খবরে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫