Skip to content

ধর্ষণের ভিডিও ধারণ করে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ধর্ষক আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণে জিম্মি করে তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক ধর্ষককে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। শনিবার রাত পৌনে বারটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো: ফরহাদ চৌধুরী (৩২) দক্ষিণ সালনা পূর্বপাড়া এলাকার ওমর উদ্দিন চৌধুরীর পুত্র। এ সময় তার কাছে থাকা ভিকটিমের (২৭) ধর্ষণের অশ্লীল ছবি, ধারণকৃত ভিডিওসহ দুটি স্যামসাং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত বছরের ২৫ ডিসেম্বর গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকায় ভিকটিম (২৭) কে হত্যার ভয় দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে ফরহাদ। ধর্ষণের সময় ভিডিও ধারণ করে।

পরে ধর্ষণের বিষয়টি ভিকটিম তার পরিবারের কাছে প্রকাশ করলে আইনের আশ্রয় নিতে গেলে ধর্ষণকারী তাকে প্রাণনাশের হুমকি দেয়। পরে ভিডিও ও অশ্লীল ছবি সামাজিক যোযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ধর্ষক ফরহাদ ভিকটিমের কাছ থেকে বিভিন্ন সময় তিন লাখ টাকা হাতিয়ে নেয়। আবারও গত ২ জানুয়ারী বৃহস্পতিবার ধর্ষক ভিকটিমের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে বিনিময়ে ছবি/ভিডিও ডিলেট করে দেয়ার প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে ভিকটিম আইনগত সাহায্যের জন্যে র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১ অভিযান চালিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা এলাকা থেকে ধর্ষক ফরহাদকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ধর্ষণের অশ্লীল ছবি, ধারনকৃত ভিডিওসহ দুটি স্যামসাং মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

র‌্যাব আরো জানায়, আটককৃত ফরহাদ জিজ্ঞাসাবাদে ধর্ষণ এবং প্রতারণার বিষয়ে স্বীকার করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫