Skip to content

সফিপুরে ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪০তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল আলীম অভি
কালিয়াকৈর ব্যুরো ॥
ভিডিপির প্রতিষ্ঠা বার্ষিকী ও বাহিনীর ৪০তম জাতীয় সমাবেশ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সফিপুরস্থ বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমীতে রবিবার সকালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

৪০তম আনসার ও ভিডিপি জাতীয় সমাবেশ উদ্বোধন উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ড চত্বরে সমাবেশ মিলিত হয়। মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। এমডিসি, পিএসসি, জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও কেক কেটে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে ভিডিপির সদস্যাদের উল্লেখ যোগ্য ভূমিকা রয়েছে। প্রত্যন্তঅঞ্চলে শান্তি শৃংখলা ও আর্থ সামাজিক উন্নয়নে ভিডিপির সদস্যাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঐতিহ্য, সম্মান ও মর্জাদা অক্ষুন্ন রেখে নিজেদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন এবং জাতীয় সমাবেশের সার্বিক কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

পরে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ মোহাম্মদ কায়কোবাদ সাংবাদিকদের সাথে আলাপকালে আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম, কর্ম, রাজনৈতিক নেতৃত্ব এবং জীবনাদর্শ সম্পর্কে গ্রামের মানুষকে অবহিত করতে আনসার ভিডিপির পক্ষ থেকে প্রামাণ্যচিত্র তৈরি করা হচ্ছে ।

এছাড়াও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল জেলা পর্যায়ের ভিডিপির প্রতিষ্ঠা বার্ষিকী ও বাহিনীর ৪০তম জাতীয় সমাবেশ ২০২০ উদ্বোধন উপলক্ষে বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচী পালন করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫