Skip to content

গাজীপুরে বাকপ্রতিবন্ধি গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গত শুক্রবার সন্ধ্যায় নির্জন পথে একা বাড়ি যাওয়ার সময় এক বাকপ্রতিবন্ধি গৃহবধূকে দু’যুবক শারীরিক নির্যাতন করে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উত্থাপিত হয়েছে। এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখরিয়া গ্রামে।
নবখরিয়া গ্রামের অত্যন্ত সহজ সরল শ্রমিক মজিবুর রহমান জানান, আমার স্ত্রী (৩৫) বাকপ্রতিবন্ধি। গত শুক্রবার সন্ধ্যায় বনখরিয়া রেল ক্রসিং এর পাশদিয়ে আইলের রাস্তা দিয়ে ৩শ মিটার দূরে মজিবুরের নিজ বাড়ি যাওয়ার পথে বাকপ্রতিবন্ধি স্ত্রীকে দু’যুবক মূখবেঁধে নির্জন বনের ভিতর নিয়ে যায়। সেখানে প্রথমে শারীরিক ভাবে প্রচন্ড নির্যাতন করে। শক্ত লাঠি দিয়ে পা থেকে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। পরে দু’জনে পালাক্রমে ধর্ষণ করে। রাত ১০টায় ধর্ষিতাকে রাস্তায় ফেলে যুবকরা পালিয়ে যায়।
ওইরাতে তাকে মুমূর্ষু অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে প্রসূতী বিভাগের ৪৯নং বেডে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসার নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন প্রহলাদপুর ইউপি চেয়ারম্যান মো: নূরুল হক আকন্দ ও ওয়ার্ড মেম্বার আলেক মিয়া।
মজিবুর স্থানীয় তাহিন এন্ড তোরিন কার্টন ফ্যাক্টরির শ্রমিক। সে সাত বছর আগে কুমিল্লায় বিয়ে করেন। বর্তমানে তাদের ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
এ বিষয়ে থানার উপ-পরিদর্শক জাফর বলেন, আজ রবিবার বিকালে ভিকটিককে মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী জানান, আজ রবিবার মামলাটি রেকর্ড করা হয়েছে। তবে মামলাটির তদন্ত কর্মকর্তা থানার অফিসার ইনচার্জ নিজেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫