Skip to content

হয়রানি ছাড়াই জনগণের সেবা নিশ্চিত করুন : পুলিশকে রাষ্ট্রপতি

বাংলাভূমি ডেস্ক ॥
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, পুলিশ হচ্ছে জনগণের জন্য। তাই পুলিশকে জনগণের জন্যই কাজ করতে হবে। রাষ্ট্রপতি পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষে রোববার সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন।

রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা নিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশকে পরামর্শ দেন।

মানুষ পুলিশের কাছে যায় তাদের সহায়তা চাইতে উল্লেখ করে আব্দুল হামিদ বলেন,‘হয়রানি ছাড়াই জনগণের সেবা নিশ্চিত করুন এবং সেবা প্রত্যাশিদের জন্য তাদের প্রত্যাশিত প্রতিকারের ব্যবস্থা করুন। তাহলেই মানুষ পুলিশকে তাদের বন্ধু ভাবতে পারবে।’

তিনি আরও বলেন, ‘অপরাধ মোকাবিলায় জনগণের সমর্থনও অপরিহার্য।’

পুলিশকে বাংলাদেশের একটি গৌরবময় প্রতিষ্ঠান অভিহিত করে রাষ্ট্রপতি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পুলিশের অসামান্য অবদানের কথা উল্লেখ করেন।

রাষ্ট্রপতি এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ এবং নৈশভোজে যোগদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, সংসদ সদস্যরা, মহাপুলিশ পরির্দশক (আইজিপি) ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব, এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫