Skip to content

এবার ভারতে ফারুকীর সিনেমা

বিনোদন ডেস্ক ॥
মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণ করছেন ‘নো ল্যান্ডস ম্যান’ নামের সিনেমা। এরইমধ্যে ছবিটির ৮৫ ভাগ শুটিং শেষ হয়েছে নিউ ইয়র্ক ও সিডনিতে। শেষ ১৫ ভাগের শুটিং শুরু হবে চলতি মাসেই।

জানা গেছে, এবারে ভারতের বিভিন্ন লোকেশনে চলবে এ চলচ্চিত্রের দৃশ্যায়ণ। এরপর পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে খুব দ্রুত মুক্তির তারিখ ঘোষণা করা হবে। সম্প্রতি গণমাধ্যমকে
এমন তথ্যই জানিয়েছেন পরিচালক ফারুকী।

এদিকে সিনেমাটির অভিনেতা ও সহ-প্রযোজক নওয়াজুদ্দিন সিদ্দিকিও এক টুইট বার্তায় জানিয়েছেন, নিউ ইয়র্ক ও সিডনিতে ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার শুটিং শেষ হয়েছে। প্রাণবন্ত একটি ইউনিটের সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে বলেও ভক্তদের জানান তিনি।

এই সিনেমায় আরও অভিনয় করেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মেগান মিচেল, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান রহমান খান। ছবির সঙ্গে জড়িয়ে আছেন নুসরাত ইমরোজ তিশাও। তিনি এই ছবিতে একজন প্রযোজকও।

যৌথভাবে সিনেমাটি আরও প্রযোজনা করছেন মোস্তফা সরয়ার ফারুকী, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, নওয়াজউদ্দিন সিদ্দিকি, শ্রীহারি সেঠ ও বাংলাদেশের বঙ্গ।

জানা গেছে, ইংরেজি ভাষার ছবি ‘নো ল্যান্ডস ম্যান’- এ দক্ষিণ ভারতীয় একজনের সঙ্গে অস্ট্রেলিয়ান এক নারীর গল্প বলা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫