Skip to content

ভালোবাসা দিবসে আসবে কাশ্মীরি প্রেমিকা

বিনোদন ডেস্ক ॥
অভিনেতা মনোজ কুমার প্রামাণিক। প্রেম করছেন কাশ্মীরি এক মেয়ের সঙ্গে। সেই প্রেমে আচ্ছন্ন তিনি। প্রেমিকাটি হলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। সম্প্রতি ‘কাশ্মীরি প্রেমিকা’ নামের একটি রোমান্টিক গল্পের নাটকে প্রেমযুগল হিসেবে দেখা যাবে তাদের।

লেখক ও সাংবাদিক মাহতাব হোসেনের গল্পে ‘কাশ্মীরি প্রেমিকা’ নাটক নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ।

নাটকটি প্রসঙ্গে কাজী সাইফ বলেন, ‘গল্পটা নিটোল প্রেমের। তবে প্রেমটা এখানে উপস্থাপন করা হয়েছে ব্যতিক্রমী ভাবনায়। গল্পের মধ্যে কাশ্মীর বিষয়টা আছে। যদিও শুটিংটা আমরা ঢাকায় করছি। এখনই এর বেশি কিছু বলা যাবে না।’

পরিচালক জানান, গেল ৩ তারিখ থেকে উত্তরার বিভিন্ন স্পটে শুটিং হয়েছে নাটকটির। আসছে ভালোবাসা দিবসে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে এই নাটক।

এদিকে এই নাটক নিয়ে অভিনেতা মনোজ বললেন, ‘নামে ও গল্পে রোমান্টিকতা ভরপুর। তবে বেশ নতুন ভাবনার একটি গল্প। ভালোবাসার চমৎকার কিছু দিক ফুটে উঠবে এ নাটকে। দর্শকের পছন্দ হবে এটি।’

অভিনেত্রী ফারিয়া শাহরিন বলেন, ‘কাশ্মীরি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। একটা নতুন চরিত্র অবশ্যই। কাজ করে আনন্দ পেয়েছি। প্রেমের সুন্দর উপস্থাপন ছিলো মাহতাব হোসেনের গল্পে। পরিচালকের নির্দেশনায় চেষ্টা করেছি গল্পটি ফুটিয়ে তুলতে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫