Skip to content

গন্ডির সিনেমার জন্য গাইলেন বাজে স্বভাবের গায়ক

বিনোদন ডেস্ক ॥
‘ভুবন মাঝি’ খ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খানের দ্বিতীয় চলচ্চিত্র ‘গন্ডি’। এখানে জুটি বেঁধে অভিনয় করছেন এপার বাংলার সুবর্ণা মুস্তাফা ও ওপার বাংলার সব্যসাচী চক্রবর্তী। কয়েকটি লটের মধ্য দিয়ে ছবির শুটিং শেষে হয়েছে। চলছে মুক্তির প্রস্তুতিমূলক কার্যক্রম।

শুরু হয়েছে প্রচারণাও। তারই অংশ হিসেবে সম্প্রতি ছবির একটি গান প্রকাশ হয়েছে ইউটিউবে। সেখানে কণ্ঠ দিয়েছেন ‘বাজে স্বভাব’খ্যাত কণ্ঠশিল্পী রেহান রসুল। আকাশ চক্রবর্তীর কথা ও সুরে তৈরি এই শিরোনাম ‘ভুলের গান’। এই গানের মধ্য দিয়ে রেহান চলচ্চিত্রের গানে অভিষেক করলেন।

‘গন্ডি’ চলচ্চিত্রটিতে সংগীত পরিচালনা করছেন পশ্চিমবঙ্গের উদীয়মান সংগীত পরিচালক দীপ-লয়।

চলচ্চিত্রটির সম্পাদনার কাজ প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে ছবির সব অভিনয়শিল্পীরা তাদের ডাবিং শেষ করেছেন।

রোমান্টিক-কমেডি ঘরানার ‘গন্ডি’ চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যাবে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কিভাবে নেয়, এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে।

সব্যসাচী-সুবর্ণা ছাড়াও ‘গন্ডি’ ছবিতে আছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পশ্চিমবঙ্গের পায়েল মুখার্জিসহ আরও অনেকে। ছবিটির দৃশ্যধারণ হয়েছে ঢাকা, কক্সবাজার ও লন্ডনের বেশ কয়েকটি স্থানে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫